গীতবিতান
← সব গান

ও ভাই কানাই কারে জানাই দুঃসহ

পর্যায়: বিচিত্র

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ । তিনটে-চারটে পাস করেছি, নই নিতান্ত মূক্‌খ ।। তুচ্ছ সা-রে-গা-মা'য় আমায় গলদ্‌ঘর্ম ঘামায় । বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম- এই বড়ো মোর দুঃখ কানাই রে, এই বড়ো মোর দুঃখ ।। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে । কন্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই- স্বয়ং প্রিয়া বলেন, 'তোমার গলা বড়োই রুক্ষ' এই বড়ো মোর দুঃখ কানাই রে, এই বড়ো মোর দুঃখ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-30