গীতবিতান
← সব গান

ও দেখা দিয়ে যে চলে গেল

পর্যায়: প্রেম

ও দেখা দিয়ে যে চলে গেল, ও চুপিচুপি কী বলে গেল । যেতে যেতে গো, কাননেতে গো ও কত যে ফুল দ'লে গেল ।। মনে মনে কী ভাবে কে জানে, মেতে আছে ও যেন কী গানে, নয়ন হানে আকাশ-পানে-- চাঁদের হিয়া গ'লে গেল ।। ও পায়ে পায়ে যে বাজায়ে চলে বীণার ধ্বনি তৃণের দলে । কে জানে কারে ভালো কি বাসে, বুঝিতে নারি কাঁদে কি হাসে, জানি নে ও কি ফিরিয়া আসে- জানি নে ও কি ছ'লে গেল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-17