ও যে মানে না মানা । আঁখি ফিরাইলে বলে 'না, না, না' ।। যত বলি 'নাই রাতি- মলিন হয়েছে বাতি' মুখপানে চেয়ে বলে, 'না, না, না' ।। বিধুর বিকল হয়ে খেপা পবনে । ফাগুন করিছে হা-হা ফুলের বনে । আমি যত বলি 'তবে এবার যে যেতে হবে' দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না' ।।