ও জোনাকি, কী সুখে ওই ডানা দুটি মেলেছ । আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ ।। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই ব'লে কি কম আনন্দ । তুমি আপন জীবন পূর্ণ ক'রে আপন আলো জ্বেলেছ ।। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নো গো ঋণী কারো কাছে, তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ । তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ, তুমি ছোটো হয়ে নো গো ছোটো, জগতে যেথায় যত আলো সবায় আপন ক'রে ফেলেছ ।।