ও কেন চুরি ক'রে চায় । নুকোতে গিয়ে হাসি হেসে পালায় ।। বনপথে ফুলের মেলা, হেলে দুলে করে খেলা-- চকিতে সে চমকিয়ে কোথা দিয়ে যায় ।। কি যেন গানের মতো বেজেছে কানের কাছে, যেন তার প্রাণের কথা আধেকখানি শোনা গেছে । পথেতে যেতে চ'লে মালাটি গেছে ফেলে-- পরানের আশাগুলি গাঁথা যেন তায় ।।