ও কি এল, ও কি এল না, বোঝা গেল না-
ও কি মায়া কি স্বপনছায়া, ও কি ছলনা ।।
ধরা কি পড়ে ও রূপেরি ডোরে,
গানেরই তানে কি বাঁধিবে ওরে-
ও যে চিরবিরহেরই সাধনা ।।
ওর বাঁশিতে করুণ কী সুর লাগে
বিরহমিলনমিলিত রাগে।
সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,
হৃদয়বনে ও উদাসী হাওয়া,
বুঝি শুধু ও পরমকামনা ।।