গীতবিতান
← সব গান

ওকি সখা মুছ আঁখি

পর্যায়: প্রেম ও প্রকৃতি

ওকি সখা, মুছ আঁখি । আমার তরেও কাঁদিবে কি ! কে আমি বা ! আমি অভাগিনী- আমি মরি তাহে দুখ কিবা ।। পড়ে ছিনু চরণতলে- দ'লে গেছ, দেখ নি চেয়ে । গেছ, গেছ, ভালো ভালো- তাহে দুখ কিবা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-17