গীতবিতান
← সব গান

ও কথা বোলো না তারে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

ও কথা বোলো না তারে, কভু সে কপট না রে-- আমার কপাল-দোষে চপল সেজন । অধীরহৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি, সদাই মনের মতো করে অন্বেষণ । ভালো সে বাসিত যবে করে নি ছলনা । মনে মনে জানিত সে সত্য বুঝি ভালোবাসে-- বুঝিতে পারে নি তাহা যৌবনকল্পনা । হরষে হাসিত যবে হেরিয়া আমায়, সে হাসি কি সত্য নয় । সে যদি কপট হয় তবে সত্য বলে কিছি নাহি এ ধরায় । ও কথা বোলো না তারে-- কভু সে কপট না রে, আমার কপাল-দোষে চপল সেজন । প্রেমমরীচিকা হেরি ধায় সত্য মনে করি, চিনিতে পারে নি সে যে আপনার মন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19