গীতবিতান
← সব গান

ও মঞ্জরী ও মঞ্জরী

পর্যায়: প্রকৃতি

ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী, আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি ।। আমার গান যে তোমার গন্ধে মিশে দিশে দিশে ফিরে ফিরে ফেরে গুঞ্জরি ।। পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায় তোমার গন্ধ-সাথে আপন আলো মাখায় হায় । ওই দখিন-বাতাস গন্ধে পাগল ভাঙল আগল, ঘিরে ঘিরে ফিরে সঞ্চরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-07-12