ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে ।
তুমি মর্মে আমায় মারবে হিয়ার কাছে ।।
আমি পালিয়ে থাকি, মৃদু আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো-
কোথাও কিছু আঘাত লাগে পাছে ।।
আমি মারকে তোমার ভয় করেছি ব'লে
তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে ।
য দিন সে ভয় ঘুচে যাবে সে দিন তোমার বাণ ফুরাবে গো-
মরণকে প্রাণ বরন করে বাঁচে ।।