প্রকৃত । ওমা, ওমা, ওমা, ফিরিয়ে নে তোর মন্ত্র এখনি এখনি এখনি । ও রাক্ষুসী, কী করলি তুই-- কী করলি তুই-- মরলি নে কেন পাপীয়সী । কোথা আমার সেই দীপ্ত সমুজ্জ্বল শুভ্র সুনির্মল সুদূর স্বর্গের আলো । আহা কী ম্লান, কী ক্লান্ত-- আত্মপরাভব কী গভীর । যাক যাক যাক, সব যাক, সব যাক-- অপমান করিস নে বীরের, জয় হোক তাঁর, জয় হোক তাঁর, জয় হোক ।