গীতবিতান
← সব গান

হায় রে ওরে যায় না কি জানা

পর্যায়: প্রেম

হায় রে, ওরে যায় না কি জানা । নয়ন ওরে খুঁজে বেড়ায়, পায় না ঠিকানা ।। অলখ পথেই যাওয়া আসা, শুনি চরণধ্বনির ভাষা-- রইল নিশানা ।। কেমন করে জানাই তারে বসে আছি পথের ধারে । প্রাণে এল সন্ধ্যাবেলা আলোয় ছায়ায় রঙিন খেলা,-- ঝরে-পড়া বকুলদলে বিছায় বিছানা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19