পাছে সুর ভুলি এই ভয় হয়- পাছে ছিন্ন তারের জয় হয় । পাছে উৎসবক্ষণ তন্দ্রালসে হয় নিমগন, পুণ্য লগন হেলায় খেলায় ক্ষয় হয়- পাছে বিনা গানেই মিলনবেলা ক্ষয় হয় ।। যখন তান্ডবে মোর ডাক পড়ে পাছে তার তালে মোরে তাল না মেলে সেই ঝড়ে । যখন মরণ এসে ডাকবে শেষে বরণ-গানে, পাছে প্রাণে মোর বাণী সব লয় হয়- পাছে বিনা গানেই বিদায়বেলা লয় হয় ।।