গীতবিতান
← সব গান

পাদপ্রান্তে রাখ সেবকে

পর্যায়: পূজা

পাদপ্রান্তে রাখ' সেবকে, শান্তিসদন সাধনধন দেবদেব হে ।। সর্বলোকপরমশরণ, সকলমোহকলুষহরণ, দুঃখতাপবিঘ্নতরণ, শোকশান্তস্নিগ্ধচরণ, সত্যরূপ প্রেমরূপ হে, দেবমনুজবন্দিতপদ বিশ্বভূপ হে ।। হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু, তুমি অপার প্রেমসিন্ধু । যাচে তৃষিত অমিয়বিন্দু, করুণালয় ভক্তন্ধু প্রেমনেত্রে চাহ' সেবকে, বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে ।। পুণ্যজ্যোতিপূর্ণ গগন, মধুর হেরি সকল ভুবন, সুধাগন্ধমুদিত পবন, ধ্বনিতগীত হৃদয়ভবন । এস' এস' শূন্য জীবনে, মিটাও আশ সব তিয়াষ অমৃতপ্লাবনে ।। দেহ' ঞ্জান, প্রেম দেহ', শুষ্ক চিত্তে বরিষ স্নেহ । ধন্য হোক হৃদয় দেহ, পুণ্য হোক সকল গেহ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02