গীতবিতান
← সব গান

পাখি তোর সুর ভুলিস নে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

পাখি, তোর সুর ভুলিস নে- আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা । অরুণ-আলোর করুণ পরশ গাছে গাছে লাগে, কাঁপনে তার তোরই যে সুর জাগে- তুই ভোরের আলোর মিতা জানিস কি তা । আমার জাগরণের মাঝে রাগিণী তোর মধুর বাজে জানিস কি তা । আমার রাতের স্বপনতলে প্রভাতী তোর কী যে বলে নবীন প্রাণের গীতা জানিস কি তা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26