গীতবিতান
← সব গান

পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে

পর্যায়: বিচিত্র

পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে ।। হেথায় সা রে গা মা -গুলি সদাই করে চুলোচুলি, কড়ি কোমল কোথা গেছে তলাইয়ে ।। হেথায় আছে তাল-কাটা বাজিয়ে- বাধাবে সে কাজিয়ে । চৌতালে ধামারে কে কোথায় ঘা মারে- তেরে-কেটে মেরে-কেটে ধাঁ-ধাঁ-ধাঁ-ধাঁইয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-05