পাগলিনী, তোর লাগি কী আমি করিব বল্ । কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল । আদরের ধন তুমি, আদরে রাখিব আমি- আদরিণী, তোর লাগি পেতেছি এ বক্ষস্থল । আয় তোরে বুকে রাখি- তুমি দেখো, আমি দেখি- শ্বাসে শ্বাস মিশাইব, আঁখিজলে আঁখিজল ।।