পাগল যে তুই, কন্ঠ ভরে জানিয়ে দে তাই সাহস করে ।। দেয় যদি তোর দুয়ার নাড়া থাকিস কোণে, দিস নে সাড়া- বলুক সবাই 'সৃষ্টিছাড়া', বলুক সবাই 'কী কাজ তোরে' ।। বল রে 'আমি কেহই না গো, কিছুই নাহি, যে হই-না ।' শুনে বনে উঠবে হাসি, দিকে দিকে বাজবে বাঁশি- বলবে বাতাস 'ভালোবাসি', বাঁধবে আকাশ অলখ ডোরে ।।