পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ- হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ ।। গগন মগন নন্দন-আলোক-উল্লাসে, লোকে লোকে উঠে প্রাণতরঙ্গ ।। রুদ্ধ হৃদয়কক্ষে তিমিরে কেন আত্মসুখদুঃখে শয়ান- জাগো জাগো, চলো মঙ্গলপথে, যাত্রীদলে মিলি লহো বিশ্বের সঙ্গ ।।