গীতবিতান
← সব গান

পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ভালে

পর্যায়: প্রেম

পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ভালে কান পেতে ওই তাকিয়ে আছে পাতার অন্তরালে ।। বাসায়-ফেরা ডানার শব্দ নিঃশেষে সব হল স্তব্দ, সন্ধ্যাতারার জাগল মন্ত্র দিনের বিদায়-কালে ।। চন্দ্র দিল রোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর, বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর । সুপ্তিবিহীন শূন্যতা যে সারা প্রহর বক্ষে বাজে রাতের হাওয়ায় মর্মরিত বেণুশাখার ভালে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-01