গীতবিতান
← সব গান

পান্থ তুমি, পান্থজনের সখা হে

পর্যায়: পূজা

পান্থ তুমি, পান্থজনের সখা হে, পথে চলাই ষেই তো তোমার পাওয়া । যাত্রাপথের আনন্দগান যে গাহে তারি কণ্ঠে তোমারি গান গাওয়া ।। চায় না সে জন পিছন-পানে ফিরে, বায় না তরী কেবল তীরে তীরে, তুফান তারে ডাকে অকূল নীরে যার পরানে লাগল তোমার হাওয়া ।। পান্থ তুমি, পান্থজনের সখা হে, পথিকচিত্তে তোমার তরী বাওয়া । দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে তার চাওয়া যে তোমার পানে চাওয়া । বিপদ বাধা কিছুই ডরে না সে, রয় না পড়ে কোনো লাভের আশে, যাবার লাগি মন তারি উদাসে- যাওয়া সে যে তোমার পানে যাওয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-17