গীতবিতান
← সব গান

পরবাসী চলে এসো ঘরে

পর্যায়: বিচিত্র

পরবাসী, চলে এসো ঘরে অনুকুল সমীরণ-ভরে ।। ওই দেখো কতবার হল খেয়া-পারাপার, সারিগান উঠিল অম্বরে ।। আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ । মন যে দিল না সাড়া, তাই তুমি গৃহছাড়া নির্বাসিত বাহিরে অন্তরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-07-10