শান্তা । পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো, যাও কোথা যাও । সুখে ঢলঢল বিবশ বিভল পাগল নয়নে তুমি চাও কারে চাও । কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী । মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরী-পানে ধাও । কোন্ মায়াপুরী-পানে ধাও ।।