গীতবিতান
← সব গান

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে

পর্যায়: পূজা

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে- আছে অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পূরে ।। সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই, ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই- বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে- হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে ।। বারে বারে চাইব না আর মিথ্যা টানে ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে । বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে, অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে । শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02