পেয়েছি অভয়পদ, আর ভয় কারে- আনন্দে চলেছি ভবপারাবারপারে ।। মধুর শীতল ছায় শোক তাপ দূরে যায়, করুণাকিরণ তাঁর অরুণ বিকাশে । জীবনে মরণে আর কভু না ছাড়িব তাঁরে ।।