পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই-
সবারে আমি প্রণাম করে যাই ।।
ফিরায়ে দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি-
সবার আজি প্রসাদবাণী চাই ।।
অনেক দিন ছিলাম প্রতিবেশী,
দিয়েছি যত নিয়েছি তার বেশি ।
প্রভাত হয়ে এসেছে রাতি নিবিয়া গেল কোণের বাতি-
পড়েছে ডাক, চলেছি আমি তাই ।।