পেয়েছি সন্ধান তব অন্তর্যামী, অন্তরে দেখেছি তোমারে ।। চকিতে চপল আলোকে, হৃদয়শতদলমাঝে, হেরিনু একি অপরূপ রূপ ।। কোথা ফিরিতেছিলাম পথে পথে দ্বারে দ্বারে মাতিয়া কলরবে- সহসা কোলাহলমাঝে শুনেছি তব আহ্বান, নিভৃতহৃদয়মাঝে মধুর গভীর শান্ত বাণী ।।