গীতবিতান
← সব গান

ফাগুনের নবীন আনন্দে

পর্যায়: প্রকৃতি

ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে ।। দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে ।। মাধবীর মধুময় মন্ত্র রঙে রঙে রাঙালো দিগন্ত । বাণী মম নিল তুলি পলাশের কলিগুলি, বেঁধে দিল তব মণিবন্ধে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-19