গীতবিতান
← সব গান

ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা

পর্যায়: প্রকৃতি

ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের 'পরে ।। সেইখানে মোর পরানখানি যখন পারি বহে আনি, নিলাজ-রাঙা পাগল রঙে রঙিয়ে নিতে থরে থরে ।। বাহির হলেম ব্যাকুল হাওয়ার উতল পথের চিহ্ন ধরে- ওগো তুমি রঙের পাগল, ধরব তোমায় কেমন করে । কোন্‌ আড়ালে লুকিয়ে রবে, তোমায় যদি না পাই তবে রক্তে আমার তোমার পায়ের রঙে লেগেছে কিসের তরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02

ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা – গীতবিতান