গীতবিতান
← সব গান

ফেলে রাখলেই কি পড়ে রবে

পর্যায়: পূজা

ফেলে রাখলেই কি পড়ে রবে ও অবোধ । যে তার দাম জানে সে কুড়িয়ে লবে ও অবোধ ।। ও যে কোন্‌ রতন তা দেখ্‌-না ভাবি, ওর 'পরে কি ধূলোর দাবি ? ও হারিয়ে গেলে তাঁরি গলার হার গাঁথা যে ব্যর্থ হবে ।। ওর খোঁজ পড়েছে জানিস নে তা? তাই দূত বেরোল হেথা সেথা । যারে করলি হেলা সবাই মিলি আদর যে তার বাড়িয়ে দিলি- যারে দরদ দিলি তার ব্যথা কি সেই দরদীর প্রাণে সবে ?।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-05