গীতবিতান
← সব গান

ফিরায়ো না মুখখানি

পর্যায়: প্রেম ও প্রকৃতি

ফিরায়ো না মুখখানি, ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী ।। ভ্রূভঙ্গতরঙ্গ কেন আজি সুনয়নী ! হাসিরাশি গেছে ভাসি, কোন্‌ দুখে সুধামুখে নাহি বাণী । আমারে মগন করো তোমার মধুর করপরশে সুধাসরসে । প্রাণ মন পুরিয়া দাও নিবিড় হরষে । হেরো শশীসুশোভন, সজনী, সুন্দর রজনী । তৃষিতমধুপসম কাতর হৃদয় মম- কোন্‌ প্রাণে আজি ফিরাবে তারে পাষাণী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02