ফিরবে না তা জানি, তা জানি- আহা, তবু তোমর পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি ।। গাঁথবে না মালা জানি মনে, আহা, তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণে ওই পরশের পিয়াস আনি ।। কোথায় তুমি পথভোলা, তবু থাক্-না আমার দুয়ার খোলা । রাত্রি আমার গীতহীনা, আহা, তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা- তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী ।।