ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী,- সময় হল বিদায় নেব আমি ।। অপমানে যার সাজায় চিতা সে যে বাহির হয়ে এল অগ্নিজিতা । রাজাসনের কঠিন অসম্মানে ধরা দিবে না সে যে মুক্তিকামী ।। আমায় মাটি নেবে আঁচল পেতে বিশ্বজনের চোখের আড়ালেতে, তুমি থাকো সোনার সীতার অনুগামী ।।