ফিরে ফিরে ডাক্ দেখি রে পরান খুলে, ডাক্ ডাক্ ডাক্ ফিরে ফিরে । দেখব কেমন রয় সে ভুলে ।। সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক শুধাক জনে জনে, সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে ।। সাঁঝ-সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে একলা ব'সে ডাক্ দেখি তায় মনে মনে । নয়ন তোরই ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে, থাক্-না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে ।।