গীতবিতান
← সব গান

ফিরো না ফিরো না আজি এসেছ দুয়ারে

পর্যায়: পূজা ও প্রার্থনা

ফিরো না ফিরো না আজি- এসেছ দুয়ারে । শূন্য প্রাণে কোথা যাও শূন্য সংসারে ।। আজ তাঁরে যাও দেখে, হৃদয়ে আনো গো ডেকে- অমৃত ভরিয়া লও মরমমাঝারে ।। শুষ্ক প্রাণ শুষ্ক রেখে কার পানে চাও । শূন্য দুটো কথা শুনে কোথা চলে যাও । তোমার কথা তাঁরে কয়ে তাঁর কথা যাও লয়ে- চলে যাও তাঁর কাছে রাখি আপনারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02