গীতবিতান
← সব গান

ফুলটি ঝরে গেছে রে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

ফুলটি ঝরে গেছে রে । বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে । শুধু সে পাখিটি মুদিয়া আঁখিটি সারাদিন একলা বসে গান গাহিতেছে ।। প্রতিদিন দেখত যারে আর তো তারে দেখতে না পায়- তবু সে নিত্যি আসে গাছের শাখে, সেইখানেতেই বসে থাকে, সারাদিন সেই গানটি গায়, সন্ধ্যা হলে কোথায় চলে যায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26