গীতবিতান
← সব গান

ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে

পর্যায়: প্রেম

ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে । বঁধু, তোমায় বাঁধব কসে, মধুর বাঁধনে ।। ভোলাব না মায়ার ছলে, রইব তোমার চরণতলে, মোহের ছায়া ফেলব না মোর হাসি-কাঁদনে ।। রইল শুধু বেদন-ভরা আশা, রইল শুধু প্রাণের নীরব ভাষা । নিরাভরণ যদি থাকি চোখের কোণে চাইবে না কি- যদি আঁখি নাই-বা ভোলাই রঙের ধাঁদনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02