গীতবিতান
← সব গান

ফুরালো ফুরালো এবার পরীক্ষার এই পালা

পর্যায়: বিচিত্র

ফুরালো ফুরালো এবার পরীক্ষার এই পালা- পার হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা ।। মা গো মা, মা গো মা, এবার তুমি জাগো মা- তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা ।। তোমার শ্যামল আঁচলখানি আমার অঙ্গে দাও, মা, আনি- আমার বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02