পিনাকেতে লাগে টঙ্কার- বসুন্ধরার পঞ্জরতলে কম্পন জাগে শঙ্কার ।। আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাঁধ চূর্ণি, বজ্রভীষণ গর্জনরব প্রলয়ের জয়ডঙ্কার ।। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুরপরিষদ বণ্দী- তিমিরগহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খলঝঙ্কার দানবদম্ভ তর্জি রুদ্র উঠিল গর্জি- লন্ডভন্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহঙ্কার ।।