গীতবিতান
← সব গান

পোহালো পোহালো বিভাবরী

পর্যায়: প্রকৃতি

পোহালো পোহালো বিভাবরী, পূর্বতোরণে শুনি বাঁশরি।। নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল, কম্পিত অংশুককেতন-অঞ্চল, পল্লবে পল্লবে পাগল জাগল আলসলালস পাসরি।। উদয়-অচলতল সাজিল নন্দন, গগনে গগনে বনে জাগিল বন্দন, কনককিরণঘন শোভন স্যন্দন- নামিছে শারদসুন্দরী। দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদল ধ্বনিল শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল- চলো রে চলো চলো তরুণযাত্রীদল তুলি নব মালতীমঞ্জরী।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16