গীতবিতান
← সব গান

পথে যেতে ডেকেছিলে মোরে

পর্যায়: পূজা

পথে যেতে ডেকেছিলে মোরে । পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে ?। এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি- সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে ।। ভয় হয়, পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে- মনে করি আছ কাছে, তবু ভয় হয়, পাছে আমি আছি তুমি নাই কালি নিশিভোরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-09