পথিক হে, ওই-যে চলে, ওই-যে চলে সঙ্গী তোমার দলে দলে । অন্যমনে থাকি কোণে, চমক লাগে ক্ষণে ক্ষণে- হঠাৎ শুনি জলে স্থলে পায়ের ধ্বনি আকাশতলে ।। পথিক হে, পথিক হে, যেতে যেতে পথের থেকে আমায় তুমি যেয়ো ডেকে । যুগে যুগে বারে বারে এসেছিলে আমার দ্বারে- হঠাৎ যে তাই জানিতে পাই তোমার চলা হৃদয়তলে ।।