গীতবিতান
← সব গান

পথিক মেঘের দল জোটে ওই

পর্যায়: প্রকৃতি

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে । শোন্ শোন্ রে, মন রে আমার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে ।। দিক্-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে, কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে ।। বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে । সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে । অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন- শেষ করে দিস আপনারে তুই প্রলয়-রাতের ক্রন্দনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-15