গীতবিতান
← সব গান

পথিক পরান চল্‌

পর্যায়: প্রেম

পথিক পরান, চল্‌, চল্‌ সে পথে তুই যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই ।। সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা, প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা- রইল না কিছুই ।। যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই, পথিক পরান, চল্‌, চল্‌ সে পথে তুই । অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া- ছুঁই তারে না ছুঁই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-12