← সব গানপথ ভুলেছিস সত্যি বটে
পর্যায়: বাল্মীকি প্রতিভা
প্রথম দস্যু । পথ ভুলেছিস সত্যি বটে ? সিধে রাস্তা দেখতে চাস ?
এমন জায়গায় পাঠিয়ে দেব সুখে থাকবি বারো মাস ।
সকলে | হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ ।
প্রথমের প্রতি
দ্বিতীয় দস্যু | কেমনে হে ভাই! কেমন সে ঠাঁই ?
প্রথম দস্যু । মন্দ নহে বড়ো-
একদিন না একদিন সবাই সেথায় হব জড়ো ।
সকলে | হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ ।
তৃতীয় দস্যু | আয় সাথে আয়, রাস্তা তোরে দেখিয়ে দিই গে তবে-
আর তা হলে রাস্তা ভুলে ঘুরতে নাহি হবে ।
সকলে | হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ ।