গীতবিতান
← সব গান

পথ দিয়ে কে যায় গো চলে

পর্যায়: পূজা

পথ দিয়ে কে যায় গো চলে ডাক দিয়ে সে যায় । আমার ঘরে থাকাই দায় ।। পথের হাওয়ায় কী সুর বাজে, বাজে আমার বুকের মাঝে- বাজে বেদনায় । আমার ঘরে থাকাই দায় ।। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এল বান, আমার লাগল প্রাণে টান । আপন-মনে মেলে আঁখি আর কেন বা পড়ে থাকি কিসের ভাবনায় । আমার ঘরে থাকাই দায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02