গীতবিতান
← সব গান

পথ এখনো শেষ হল না

পর্যায়: পূজা

পথ এখনো শেষ হল না, মিলিয়ে এল দিনের ভাতি । তোমার আমার মাঝখানে হায় আসবে কখন আঁধার রাতি । এবার তোমার শিখা আনি জ্বালাও আমার প্রদীপখানি, আলোয় আলোয় মিলন হবে পথের মাঝে পথের সাথি ।। ভালো করে মুখ যে তোমার যায় না দেখা সুন্দর হে- দীর্ঘ পথের দারুণ গ্লানি তাই তো আমায় জড়িয়ে রহে । ছায়ায়-ফেরা ধুলায়-চলা মনের কথা যায় না বলা, শেষ কথাটি জ্বালবে এবার তোমার বাতি আমার বাতি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26