প্রলয়নাচন নাচলে যখন আপন ভুলে নে নটরাজ, জটার বাঁধন পড়ল খুলে ।। জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশা হারায়, সঙ্গীতে তার তরঙ্গদল উঠল দুলে ।। রবির আলো সাড়া দিল আকাশ-পারে, শুনিয়ে দিল অভয়বাণী ঘর-ছাড়ারে । আপন স্রোতে আপনি মাতে, সাথি হল আপন-সাথে, সব-হারা সে সব পেল তার কূলে কূলে ।।