গীতবিতান
← সব গান

প্রমোদে ঢালিয়া দিনু মন

পর্যায়: নাট্যগীতি

প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে । চারি দিকে হাসিরাশি, তবু প্রাণ কেন কাঁদে রে ।। আন্ সখী, বীণা আন্, প্রাণ খুলে কর্ গান, নাচ্ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে- তবু প্রাণ কেন কাঁদে রে ।। বীণা তবে রেখে দে, গান আর গাস নে- কেমনে যাবে বেদনা । কাননে কাটাই রাতি, তুলি ফুল মালা গাঁথি, জোছনা কেমন ফুটেছে- তবু প্রাণ কেন কাঁদে রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-14