প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যে বাঁশিতে সে গান খুঁজে । প্রেমের বিদায় ক'রে দেশান্তরে বেলা যায় কারে পূজে ।। বনে তোর লাগাস আগুন, তবে ফাগুন কিসের তরে- বৃথা তোর ভস্ম-'পরে মরিস যুঝে ।। ওরে, তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতি কী লাগি ফিরিস পথে দিবারাতি- যে আলো শতধারায় আঁখিতারায় পড়ে ঝ'রে তাহারে কে পায় ওরে নয়ন বুজে ?।